Daily Meherpur
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
টপ নিউজ
বৃহস্পতিবার১২ই ফেব্রুয়ারি, ২০২৬ ইংশীতকাল | |
মেহেরপুরে দীনিয়া ফ্যাশনের শুভ উদ্বোধন
মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি ও সংগীতশিল্পী জুলফিকার খান...
মুজিবনগর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
দীপাবলি-২০২৫ উপলক্ষে রাধেশ্যাম মন্দির, চাঁদবিলে বিচিত্রা অনুষ্ঠান
মেহেরপুরের আইটি বিপ্লবের পথিকৃৎ এস এম রাসেল
মেহেরপুর জেলার কৃতি সন্তান মোঃ সাইফুল হোসেন
মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক-২০২৫ নির্বাচনের...
রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে মেহেরপুরে সচেতনতামূলক র‍্যালি
সেবায়েত প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠান
আমঝুপিতে খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরী কমিটি গঠন...

Daily Meherpur

Banner
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
আমঝুপিতে খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরী কমিটি গঠন এবং ইফতার মাহফিল

আমঝুপিতে খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরী কমিটি গঠন এবং ইফতার মাহফিল

March 14, 2025March 14, 2025

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরির নতুন কমিটি গঠন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসরের নামাজের পর খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে মেহেরপুর জর্জ কোর্টের অ্যাডভোকেট নিয়ামুল খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খোকসা কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। দীর্ঘ এক যুগ পর গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তোসিক খাঁন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান, পারভেজ, হেলাল, মজিরুল ও আরিফুল।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আপেল খাঁন, সহ-সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন আব্দুস সালাম ও আশরাফুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুন্না, সাহেব ও তানিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সেলিম রেজা, আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন তরিকুল, রনি শেখ ও শাফিউল।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জালাল খাঁন, প্রচার সম্পাদক নাজমুল, সাজিদ ও সেলিম। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমন ও রানা। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক, তাহসিরুল ও লিখন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদুল ও জান্নাতুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের, খোকসা বাইতুন নূর জামে মসজিদের সাবেক সভাপতি মোতালেব, খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক সামসুজ্জোহা (ছামিদুল), বিএনপির নেতা শফিকুল ইসলাম, মমিতুল, জমির উদ্দিন, সাবদুল ও হাসিম। ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং ক্লাব ও লাইব্রেরির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট

মেহেরপুরের আমদহ ইউনিয়নে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল...

মেহেরপুরে ফিন ফুড এন্ড ক্যাটারিং এর মিষ্টি ঘর...

বাস ভাড়া বাড়ল, বুধবার থেকে কার্যকর

মেহেরপুরে কুতুবপুর ইউনিয়নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গণসংযোগ

মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীরের মাস্ক ও নগদ...

মেহেরপুরের আইটি বিপ্লবের পথিকৃৎ এস এম রাসেল

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

সাম্প্রতিক পোস্ট

  • মেহেরপুরে দীনিয়া ফ্যাশনের শুভ উদ্বোধন

  • মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি ও সংগীতশিল্পী জুলফিকার খান হেলালের শুভ জন্মদিন উদযাপিত

  • মুজিবনগর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • দীপাবলি-২০২৫ উপলক্ষে রাধেশ্যাম মন্দির, চাঁদবিলে বিচিত্রা অনুষ্ঠান

  • মেহেরপুরের আইটি বিপ্লবের পথিকৃৎ এস এম রাসেল

সম্পাদক ও প্রকাশক

মোঃ সাজ্জাদ হোসেন
ইমেইলঃ dailymeherpur99@gmail.com
ফোনঃ +৮৮ ০১৭১৪-৪৪২৭৮০

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

ফলো করুন

Facebook

© ২০২২ ডেইলি মেহেরপুর। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।