Daily Meherpur
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
টপ নিউজ
মঙ্গলবার১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইংশরৎকাল | |
Asset Project-এর প্রশিক্ষণে কর্মসংস্থানের নতুন দিগন্ত, নেপথ্যে মেহেরপুরের...
অবৈধ ইটভাটা চলবে না, মেহেরপুরে জেলা প্রশাসনের কড়া...
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মেহেরপুরের শ্রী শ্রী  সিদ্ধেশ্বরী...
মেহেরপুর কালেক্টরেট স্কুলে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে বৃক্ষ...
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা...
মেহেরপুরে আমদহ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট-২০২৬ ঘোষণা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী মেহেরপুরের...
বেগম খালেদা জিয়ার আস্থাভাজন রোমানা আহমেদকে সংরক্ষিত মহিলা...
মেহেরপুরে দীনিয়া ফ্যাশনের শুভ উদ্বোধন

Daily Meherpur

Banner
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
Asset Project-এর প্রশিক্ষণে কর্মসংস্থানের নতুন দিগন্ত, নেপথ্যে মেহেরপুরের রশ্নি TTC

Asset Project-এর প্রশিক্ষণে কর্মসংস্থানের নতুন দিগন্ত, নেপথ্যে মেহেরপুরের রশ্নি TTC

September 14, 2026

বেকারত্বের অন্ধকার পেছনে ফেলে দক্ষতার শক্তিতে কর্মসংস্থানের নতুন দিগন্তে পা রাখছেন মেহেরপুরের তরুণ-তরুণীরা। সরকারের Asset Project-এর আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর অধীনে শিল্পের চাহিদাভিত্তিক বিভিন্ন ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার স্বীকৃতি অর্জনের পাশাপাশি কর্মজীবনে প্রবেশ করছেন তারা। কেউ চাকরি করছেন, কেউ প্রশিক্ষক হিসেবে গড়ে তুলছেন ক্যারিয়ার, আবার কেউ নিজের কর্মসংস্থানের পথ তৈরি করছেন। মেহেরপুরে এই দক্ষতা বিপ্লবের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রশ্নি টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট (রশ্নি TTC)। চতুর্থ শিল্পবিপ্লবের দ্রুত পরিবর্তনশীল কর্মবাজারে টিকে থাকার অন্যতম প্রধান হাতিয়ার এখন প্রযুক্তিনির্ভর দক্ষতা। সেই বাস্তবতায় Asset Project-এর কর্মমুখী প্রশিক্ষণ তরুণদের জন্য খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দরজা। মেহেরপুর জেলায় Asset Project-এর আওতায় Digital Marketing প্রশিক্ষণ নিয়ে মেহেরপুরের ফারহানা বর্তমানে ই-লার্নিং ট্রেইনার হিসেবে কর্মরত। Graphics Design প্রশিক্ষণ নিয়ে মো. শাওন একটি প্রিন্টিং প্রেসে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন; তার মাসিক আয় প্রায় ২৫-৩০ হাজার টাকা। শাওনের ভাষায়, “দক্ষতার স্বীকৃতি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।” গাংনীর উপজেলার মো. ফাহাদ বর্তমানে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাস্টার্স শেষ করেও দীর্ঘদিন কর্মসংস্থানের সুযোগ না পাওয়া মো. সালমান রেজা Asset Project-এর আওতায় আইটি প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ট্রেইনার হিসেবে নিজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছেন। রশ্নি TTC-এর নির্বাহী পরিচালক এস. এম. রাসেল বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট প্রদান নয়; প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা এবং তাদের দক্ষতাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা। তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে বেকারত্ব কমবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।”

সম্পর্কিত পোস্ট

আইন-শৃঙ্খলারক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মেহেরপুর আনসার...

কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪...

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

‘ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন মেহেরপুরের ছেলে মাসুদ রুমী

মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মহসিন...

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

সাম্প্রতিক পোস্ট

  • Asset Project-এর প্রশিক্ষণে কর্মসংস্থানের নতুন দিগন্ত, নেপথ্যে মেহেরপুরের রশ্নি TTC

  • অবৈধ ইটভাটা চলবে না, মেহেরপুরে জেলা প্রশাসনের কড়া হুঁশিয়ারি

  • শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মেহেরপুরের শ্রী শ্রী  সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিশেষ আলোচনা সভা

  • মেহেরপুর কালেক্টরেট স্কুলে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

  • মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে বৃক্ষ রোপণ সপ্তাহ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক

মোঃ সাজ্জাদ হোসেন
ইমেইলঃ dailymeherpur99@gmail.com
ফোনঃ +৮৮ ০১৭১৪-৪৪২৭৮০

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

ফলো করুন

Facebook

© ২০২২ ডেইলি মেহেরপুর। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।