সাংবাদিকদের ভবিষ্যৎ, গণমাধ্যমের ভূমিকা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো ও The Daily Tribunal পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ডেইলি মেহেরপুরের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঙ্গে সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পেশাগত ভবিষ্যৎ এবং সাংবাদিকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মেহেরপুরের সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা। এ সময় সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন সাংবাদিকতা পেশার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ পেশার মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এমন সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক বোঝাপড়া, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

