শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর : ড. মো: তোজাম্মেল হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. তারিক আজিজ। আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

