রবিবার (১৫ ই নভেম্বর) রাত ৮ ঘটিকার সময় শ্রী শ্রী কাত্যায়নী পুজা উপলক্ষে বামন পাড়া কালি মন্দির, মেহেরপুরে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরপুর সদর মো: রুহুল কুদ্দুস, উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, মানবাধিকার কর্মী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. অশোক চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা শাখার আহবায়ক সনজিত পাল বাপ্পি, পৌর সভাপতি বিশ্বনাথ সাহা, গদাধর দাস বাবাজী, জেলা আহবায়ক কমিটির সদস্য জয়দেব কুমার সাহা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির মেহেরপুরের সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তরুণ কুমার বিশ্বাস প্রমুখ। পুরোহিত প্রশিক্ষক জিৎ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন পাড়া মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র দাস।

