Daily Meherpur
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
টপ নিউজ
শুক্রবার২০শে নভেম্বর, ২০২৬ ইংহেমন্তকাল | |
মেহেরপুর বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি...
মেহেরপুরের বামন পাড়াতে কাত্যায়নী দুর্গা পূজার শুভ উদ্বোধন
মেহেরপুরের নবাগত ইউএনও রুহুল কুদ্দুসের সঙ্গে সাংবাদিক মো:...
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক...
শ্রী শ্রী শ্যামা কালি পুজা উপলক্ষে শ্যামা সংগীত...
৭ নভেম্বরের চেতনায়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ প্রতিপাদ্যে...
মেহেরপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা, অভিভাবক সমাবেশ...
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
মেহেরপুরে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর...
মেহেরপুরে নাকামা জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির প্রথম সাফল্য, ভিসা...

Daily Meherpur

Banner
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মেহেরপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মেহেরপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

May 18, 2026

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিশু একাডেমী, মেহেরপুর-এর সহযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে ২০২৬ খ্রি.) বাংলাদেশ শিশু একাডেমী, মেহেরপুর প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি চারটি গ্রুপে বিভক্ত ছিল। ক-গ্রুপে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি, খ-গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, গ-গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণি এবং ঘ-গ্রুপে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। প্রতিযোগিতায় পরিবেশ সংরক্ষণ, সবুজ পৃথিবী গড়া, বৃক্ষরোপণ, দূষণমুক্ত পরিবেশ এবং জলবায়ু সচেতনতার বিভিন্ন বিষয় শিশু-কিশোরদের আঁকায় ফুটে ওঠে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে ক, খ ও গ গ্রুপ থেকে ৩ জন করে এবং ঘ-গ্রুপ থেকে ১ জনসহ মোট ১০ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী, পরিদর্শক জনাব টিপু সুলতান, হিসাবরক্ষক জনাব মধুসূদন বিশ্বাস, নমুনা সংগ্রহকারী জনাব শামীম উদ্দিনসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও বাংলাদেশ শিশু একাডেমী, মেহেরপুর-এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার...

মেহেরপুরে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর...

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

মেহেরপুর জেলার বামুন্দী বাজারে ইসলামী ব্যাংক এটিএম বুথের...

মেহেরপুর-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণ ও সৌন্দর্যবর্ধন এর...

শুভ জন্ম‌দিন মেয়রের সুযোগ্য সহধর্মিণী আরিফা রহমান

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

সাম্প্রতিক পোস্ট

  • মেহেরপুর বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • মেহেরপুরের বামন পাড়াতে কাত্যায়নী দুর্গা পূজার শুভ উদ্বোধন

  • মেহেরপুরের নবাগত ইউএনও রুহুল কুদ্দুসের সঙ্গে সাংবাদিক মো: সাজ্জাদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

  • মেহেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • শ্রী শ্রী শ্যামা কালি পুজা উপলক্ষে শ্যামা সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ সাজ্জাদ হোসেন
ইমেইলঃ dailymeherpur99@gmail.com
ফোনঃ +৮৮ ০১৭১৪-৪৪২৭৮০

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

ফলো করুন

Facebook

© ২০২২ ডেইলি মেহেরপুর। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।