মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ড. তারিক আজিজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

