মেহেরপুরের হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সজিবকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করা হয়েছে। বুধবার ৭ অক্টোবর ২০২৬ হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মোল্লা মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন পাপ্পু, হরিরামপুর ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাম, মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ গুলশান আরা, সহকারী শিক্ষক মোঃ কুদ্দুস আলী, সরকারি শিক্ষক (গণিত) আ স ব তালহাউল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতির নেতৃত্বে কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

