মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালী স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার সময় অনুষ্ঠানে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবাগত সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করেন যাদুখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুজ্জামান বিপ্লব।

