Daily Meherpur
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
টপ নিউজ
বৃহস্পতিবার৮ই অক্টোবর, ২০২৬ ইংশরৎকাল | |
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬
মেহেরপুরে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর...
মেহেরপুরে নাকামা জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির প্রথম সাফল্য, ভিসা...
সিটি মডেল স্কুল মেহেরপুরে ডাচ্-বাংলা ব্যাংকের স্কুল ব্যাংকিং...
মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য...
Asset Project-এর প্রশিক্ষণে কর্মসংস্থানের নতুন দিগন্ত, নেপথ্যে মেহেরপুরের...
অবৈধ ইটভাটা চলবে না, মেহেরপুরে জেলা প্রশাসনের কড়া...
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মেহেরপুরের শ্রী শ্রী  সিদ্ধেশ্বরী...
মেহেরপুর কালেক্টরেট স্কুলে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে বৃক্ষ...

Daily Meherpur

Banner
  • হোম
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা ও সংস্কৃতি
  • খেলা
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিজ্ঞান ও প্রযুক্তি
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

October 8, 2026October 8, 2026

র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মেহেরপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস ড. মো. তারিক আজিজ। আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান সব পর্যায়েই সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সম্পর্কিত পোস্ট

মেহেরপুরের আইটি বিপ্লবের পথিকৃৎ এস এম রাসেল

মেহেরপুর বর্তমানে করোনা আক্রান্ত রোগী নেই

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা...

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন...

মুজিবনগর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা সমবায় কার্যালয় মেহেরপুর সদর কর্তৃক দুগ্ধ ও...

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

সাম্প্রতিক পোস্ট

  • মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

  • মেহেরপুরে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সজিবকে ফুলেল শুভেচ্ছা ও বরণ

  • মেহেরপুরে নাকামা জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির প্রথম সাফল্য, ভিসা পেলেন দুই শিক্ষার্থী

  • সিটি মডেল স্কুল মেহেরপুরে ডাচ্-বাংলা ব্যাংকের স্কুল ব্যাংকিং নিয়ে আলোচনা

  • মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক

মোঃ সাজ্জাদ হোসেন
ইমেইলঃ dailymeherpur99@gmail.com
ফোনঃ +৮৮ ০১৭১৪-৪৪২৭৮০

জনপ্রিয় পোস্ট

  • ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন ও পুস্পমাল্য অর্পণ

  • মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • বিদেশ থেকে অনলাইনে মেহেরপুরে ইংরেজি শিক্ষার আলো ছড়াচ্ছেন সোহেল রানা বিশ্বাস

  • কালাচাঁদপুর ভ্রমণ কমিটি’র সিলেট ভ্রমণের শেষ দিন

  • শ্রেষ্ঠ কবির ক্রেষ্ট পেলেন গাংনীর মেয়ে তানিয়া জামান

ফলো করুন

Facebook

© ২০২২ ডেইলি মেহেরপুর। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।